দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সাথে সংলাপে বসতে যাচ্ছে বেশ কয়েকটি নতুন রাজনৈতিক দলের জোট। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আগামী নির্বাচন কীভাবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা যায় সে বিষয়ে কিছু প্রস্তাব নিয়ে আলোচনায় বসবে।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন এই সংলাপে ইতিবাচক মনোভাব নিয়ে বসবে। তবে ভোটার তালিকা হালনাগাদ, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন করা যাবে কি না—এসব ইস্যুতে জোটের অবস্থান কী হবে তা দেখার বিষয়।
