আগামী মাসে অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রধান রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে চলছে মনোনয়ন বোর্ডের তৎপরতা। স্থানীয় পর্যায়ে প্রভাবশালী নেতাদের অনুকূলে মনোনয়ন দিতে কেন্দ্রীয় নেতাদের কাছে তোড়জোড় চালাচ্ছেন প্রার্থীরা।
রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে ভোট হলেও মূলত ব্যক্তিগত জনপ্রিয়তা এবং স্থানীয় উন্নয়নের ইস্যুই বড় ভূমিকা রাখে। তবে এবার দলগুলো এমন প্রার্থী দিতে চাচ্ছে যারা কেন্দ্রীয় নেতৃত্বের ওপর আস্থাশীল এবং দলের শৃঙ্খলা মেনে চলবেন।
