🔴 সর্বশেষ
Loading...
  • Home  
  • পিতা-পুত্রের প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
- সারাদেশ - সর্বশেষ

পিতা-পুত্রের প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

দিবারাত্রী ডেস্কঃ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেয়ার প্রলোভনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক পিতা-পুত্রের বিরুদ্ধে| অভিযুক্তরা হলেন- গুরুদাসপুরের ঝাউপাড়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুল গণি মিয়া ও তার পুত্র বাংলাদেশ ব্যাংকের কথিত এডি আব্দুল মোনায়েম| শনিবার দুুপুরে স্থানীয় চলনবিল প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ভুক্তভোগী উপজেলার বিয়াঘাট গ্রামের নাজিম […]

দিবারাত্রী ডেস্কঃ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেয়ার প্রলোভনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক পিতা-পুত্রের বিরুদ্ধে| অভিযুক্তরা হলেন- গুরুদাসপুরের ঝাউপাড়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুল গণি মিয়া ও তার পুত্র বাংলাদেশ ব্যাংকের কথিত এডি আব্দুল মোনায়েম|

শনিবার দুুপুরে স্থানীয় চলনবিল প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ভুক্তভোগী উপজেলার বিয়াঘাট গ্রামের নাজিম উদ্দিন, শিক্ষক (অব.) আব্দুর রশিদ, বাহারুল ইসলাম ও মসজিদের ইমাম মাওলানা ইউনুস আলী|
ভুক্তভোগী নাজিম বলেন- ‘২০২৪ সালে তাকে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (এডি) পদে চাকরি দেয়ার নাম করে ৩০ লক্ষ টাকা নেন মোনায়েম| প্রদেয় টাকার পরিবর্র্তে চেক দেন তার পিতা গণি মিয়া (হিসাব নং ৪৯০৬০০২০৩২৬২৮)| ২০২৬ সালের ১২ মার্চে দেয়া ওই চেক ব্যাংকে ডিজঅনার হয়|’

এদিকে চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লার মাও. ইউনুস আলীকেও ইসলামিক ফাউন্ডেশনে ফিল্ড অফিসার পদে চাকরি দেয়ার কথা বলে ১  লক্ষ টাকা হাতিয়ে নেন পিতা-পুত্র| চাঁচকৈড় বাজারের কাজী আব্দুল্লাহকে ব্যাংক থেকে বড় অংকের লোন পাইয়ে দেয়ার কথা বলেও ৯৭ হাজার টাকা হাতিয়ে নেন তারা|

অভিযোগে আরো জানা যায়, উপজেলার শিকারপুুর বাহাদুরপাড়া গ্রামের মাওলানা আব্দুল বারী ছেলে বাহারল ইসলামের কাছ থেকে ৫ লাখ ৬০ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নেয়া হয়| বাহারুলকে ইসলামী ব্যাংকের ক্যাশ অফিসার পদে চাকরি দেয়ার কথা ছিল| প্রতারক গণি তার বন্ধু আব্দুর রশিদকেও ছাড়েননি| ১৬ বছর আগে জমি রেজিষ্ট্রির সময় বিপদে পড়ে ৭৫ হাজার টাকা ধার নেন গণি| সেই টাকা আজও দেননি| এভাবে প্রতারণা করে পিতা-পুত্র অনেকের বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন|

চাঁচকৈড় বাজারের মুুদি দোকানী মিঠু প্রামাণিক বলেন- ‘মাদ্রাসার সুপার ও তার ছেলে বাংলাদেশ  ব্যাংকের পরিচালক পরিচয় দিয়ে আমাকে লোন দিতে চান| এ ব্যাপারে ৭ হাজার টাকা নেন| এরপর তারা ধরা ছোয়ার বাইরে|’
অভিযুক্ত মোনায়েম জানান, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়| চেকের বিষয়টি মাদ্রাসার সমিতি সংক্রান্ত| মিথ্যে সংবাদ সম্মেলন করে আমাদের ভাবমুর্তি নষ্ট করা হচ্ছে|

গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম বলেন, ‘পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে|’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

রেজিষ্ট্রেশন নং- রাজ-৪০৫

সম্পাদক ও প্রকাশকঃ

মো. আখলাকুজ্জামান

Phone:  01730-934250

Mail: dailydibaratree@gmail.com

প্রতিষ্ঠাতাঃ

মরহুম অধ্যাপক আত্হার হোসেন
(সাংবাদিক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী)

ঠিকানাঃ

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ২য় তলা, গুরুদাসপুর, নাটোর থেকে প্রকাশিত ও নাটোর প্রিন্টিং প্রেস, কানাইখালী, নাটোর থেকে মুদ্রিত। 

Dainik Dibaratree @2026. All Rights Reserved.