🔴 সর্বশেষ
Loading...
  • Home  
  • গুরুদাসপুরে জমির বিরোধে সংঘবদ্ধ হামলায় নিহত ১
- সারাদেশ - সর্বশেষ

গুরুদাসপুরে জমির বিরোধে সংঘবদ্ধ হামলায় নিহত ১

দিবারাত্রী ডেস্কঃ নাটোরের গুরুদাসপুরে জমিজমার বিরোধে সংঘবদ্ধ হামলায় বাবলু (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন| শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়| মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে মাত্র ৪ ইঞ্চি জায়গা নিয়ে প্রতিবেশী পারুলের সঙ্গে বাবলুর দীর্ঘদিনের বিরোধ চলছে| এরই জের ধরে ১৭ এপ্রিল […]

দিবারাত্রী ডেস্কঃ নাটোরের গুরুদাসপুরে জমিজমার বিরোধে সংঘবদ্ধ হামলায় বাবলু (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন| শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়|

মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে মাত্র ৪ ইঞ্চি জায়গা নিয়ে প্রতিবেশী পারুলের সঙ্গে বাবলুর দীর্ঘদিনের বিরোধ চলছে|

এরই জের ধরে ১৭ এপ্রিল পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর এলোপাতারি হামলা চালায় একই গ্রামের প্রতিপক্ষ কাওছার, কামাল, জহুরুল, রাসেলসহ কয়েকজন|
গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা বাবলুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন| সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়| সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়| দীর্ঘ সময় জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা যান তিনি|

জানা যায়- নিহত বাবলুর পরিবারে স্ত্রী, দুই সন্তান, মা ও বাবা রয়েছেন| পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে| তার স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে|

এদিকে নিহতের ঘ্টনায় দায়ের করা মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে| আসামীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান নিহতের পরিবার|

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম বলেন, ‘বাবলুর মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে| গুরুত্বসহকারে তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে|’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

রেজিষ্ট্রেশন নং- রাজ-৪০৫

সম্পাদক ও প্রকাশকঃ

মো. আখলাকুজ্জামান

Phone:  01730-934250

Mail: dailydibaratree@gmail.com

প্রতিষ্ঠাতাঃ

মরহুম অধ্যাপক আত্হার হোসেন
(সাংবাদিক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী)

ঠিকানাঃ

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ২য় তলা, গুরুদাসপুর, নাটোর থেকে প্রকাশিত ও নাটোর প্রিন্টিং প্রেস, কানাইখালী, নাটোর থেকে মুদ্রিত। 

Dainik Dibaratree @2026. All Rights Reserved.