🔴 সর্বশেষ
Loading...
  • Home  
  • গুরুদাসপুরের নাজিরপুরে ভিজিএফের চাল পেলো ৩ হাজার ২১৬ দুস্থ পরিবার
- সারাদেশ - সর্বশেষ

গুরুদাসপুরের নাজিরপুরে ভিজিএফের চাল পেলো ৩ হাজার ২১৬ দুস্থ পরিবার

দিবারাত্রী ডেস্কঃ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৩ হাজার ২১৬ দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে| মঙ্গলবার সকালে নাজিরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে ট্যাগ অফিসার মো. আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, প্রশাসনিক কর্মকর্তা জালাল উদ্দিন, ইউপি সদস্য আব্দুর রউফ, কাচন […]

দিবারাত্রী ডেস্কঃ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৩ হাজার ২১৬ দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে|

মঙ্গলবার সকালে নাজিরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে ট্যাগ অফিসার মো. আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, প্রশাসনিক কর্মকর্তা জালাল উদ্দিন, ইউপি সদস্য আব্দুর রউফ, কাচন প্রামাণিক, শাহরিয়ার নাজনীনসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন|

ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, ‘অনিয়ম-দূর্নীতি বন্ধে প্রথমে একটি টিম গঠন করে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রকৃত হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চালের কার্ড প্রদান করি| চাল নিতে আসা পরিবারগুলো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল নেন| সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা|’

ট্যাগ অফিসার আব্দুল্লাহ বলেন, সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে এই চাল বিতরণ হয়| এতে দুস্থ পরিবারগুলো স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে বলে মনে করেন তিনি|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

রেজিষ্ট্রেশন নং- রাজ-৪০৫

সম্পাদক ও প্রকাশকঃ

মো. আখলাকুজ্জামান

Phone:  01730-934250

Mail: dailydibaratree@gmail.com

প্রতিষ্ঠাতাঃ

মরহুম অধ্যাপক আত্হার হোসেন
(সাংবাদিক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী)

ঠিকানাঃ

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ২য় তলা, গুরুদাসপুর, নাটোর থেকে প্রকাশিত ও নাটোর প্রিন্টিং প্রেস, কানাইখালী, নাটোর থেকে মুদ্রিত। 

Dainik Dibaratree @2026. All Rights Reserved.