🔴 সর্বশেষ
Loading...
  • Home  
  • গুরুদাসপুরে অভ্যন্তরীন বোরো সংগ্রহের উদ্বোধন
- সারাদেশ - সর্বশেষ

গুরুদাসপুরে অভ্যন্তরীন বোরো সংগ্রহের উদ্বোধন

দিবারাত্রী ডেস্কঃ নাটোরের গুরুদাসপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ| বুধবার সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সংগ্রহের উদ্বোধন করা হয়| উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম, পিআইও আমিনুর রশিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক […]

দিবারাত্রী ডেস্কঃ নাটোরের গুরুদাসপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ| বুধবার সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সংগ্রহের উদ্বোধন করা হয়|

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম, পিআইও আমিনুর রশিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কাওছারুল আলম মানিক, বিএনপি নেতা ওমর আলী শেখ, মনিরুজ্জামান হেনা, ওসি এলএসডি আমিনুল ইসলামসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন| উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়|

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওছারুল আলম জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে বোরো ধান ৫৪০ মেট্রিকটন এবং ২ হাজার ৬০১ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে| প্রতিকেজি ধান ৩৬ টাকা ও চাল ৪৯ টাকা দরে কেনা হবে| ২০ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

রেজিষ্ট্রেশন নং- রাজ-৪০৫

সম্পাদক ও প্রকাশকঃ

মো. আখলাকুজ্জামান

Phone:  01730-934250

Mail: dailydibaratree@gmail.com

প্রতিষ্ঠাতাঃ

মরহুম অধ্যাপক আত্হার হোসেন
(সাংবাদিক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী)

ঠিকানাঃ

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ২য় তলা, গুরুদাসপুর, নাটোর থেকে প্রকাশিত ও নাটোর প্রিন্টিং প্রেস, কানাইখালী, নাটোর থেকে মুদ্রিত। 

Dainik Dibaratree @2026. All Rights Reserved.