🔴 সর্বশেষ
Loading...
  • Home  
  • এসএসসি পরীক্ষার প্রথমদিন নকল ও প্রশ্নফাঁস হয়নি
- জাতীয় - সর্বশেষ

এসএসসি পরীক্ষার প্রথমদিন নকল ও প্রশ্নফাঁস হয়নি

অনলাইন ডেস্কঃ আজ এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে প্রশ্নফাঁস ও নকলের কোনো ঘটনা ঘটেনি। দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এসময় তিনি বলেন, ‘আজকের এসএসসি পরীক্ষা সুন্দর হয়েছে। আমি নিজে কয়েকটি কেন্দ্রে গেছি। সিসি ক্যামেরায় দেখেছি- সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা হয়েছে। […]

অনলাইন ডেস্কঃ আজ এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে প্রশ্নফাঁস ও নকলের কোনো ঘটনা ঘটেনি। দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এসময় তিনি বলেন, ‘আজকের এসএসসি পরীক্ষা সুন্দর হয়েছে। আমি নিজে কয়েকটি কেন্দ্রে গেছি। সিসি ক্যামেরায় দেখেছি- সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা হয়েছে। নকল ও প্রশ্নফাঁসেরও কোনো ঘটনা নেই।’

এহছানুল হক মিলন বলেন, ‘এবারের পরীক্ষা যে সুন্দর হবে, সেটা জাতি আগেই জেনেছে। কারণ, আমরা সবাইকে সচেতন করেছি। অনৈতিকপন্থা পরিহার করতে অনুরোধ জানিয়ে এসেছি।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষার প্রতিটি কেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ সাত দিন সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সেগুলো আবারও যাচাই করে দেখা হবে।’

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৭১ হাজারের বেশি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

রেজিষ্ট্রেশন নং- রাজ-৪০৫

সম্পাদক ও প্রকাশকঃ

মো. আখলাকুজ্জামান

Phone:  01730-934250

Mail: dailydibaratree@gmail.com

প্রতিষ্ঠাতাঃ

মরহুম অধ্যাপক আত্হার হোসেন
(সাংবাদিক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী)

ঠিকানাঃ

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ২য় তলা, গুরুদাসপুর, নাটোর থেকে প্রকাশিত ও নাটোর প্রিন্টিং প্রেস, কানাইখালী, নাটোর থেকে মুদ্রিত। 

Dainik Dibaratree @2026. All Rights Reserved.