🔴 সর্বশেষ
Loading...
  • Home  
  • গুরুদাসপুরে ৬টি গরু চুরি, দিশেহারা কৃষক পরিবার
- সারাদেশ - সর্বশেষ

গুরুদাসপুরে ৬টি গরু চুরি, দিশেহারা কৃষক পরিবার

দিবারাত্রী ডেস্কঃ নাটোরের গুরুদাসপুরে একই পরিবারের তিন বাপ-বেটার ছয়টি গরু চুরি যাওয়ার ঘটনা ঘটেছে| এ নিয়ে উপজেলার আনন্দনগর মহল্লাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে| মঙ্গলবার রাত ২টা থেকে ৩টার মধ্যে সংঘবদ্ধ একটি চক্র গরুগুলো চুরি করে| এতে সর্বশান্ত হয়ে পড়েছে পরিবারটি| গরুর মালিক রমজান হাজী (৭২) বলেন- গভীর রাতে একদল দুর্বৃত্ত মুখোশ পরে এবং দেশীয় অস্ত্র […]

দিবারাত্রী ডেস্কঃ নাটোরের গুরুদাসপুরে একই পরিবারের তিন বাপ-বেটার ছয়টি গরু চুরি যাওয়ার ঘটনা ঘটেছে| এ নিয়ে উপজেলার আনন্দনগর মহল্লাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে|

মঙ্গলবার রাত ২টা থেকে ৩টার মধ্যে সংঘবদ্ধ একটি চক্র গরুগুলো চুরি করে| এতে সর্বশান্ত হয়ে পড়েছে পরিবারটি|

গরুর মালিক রমজান হাজী (৭২) বলেন- গভীর রাতে একদল দুর্বৃত্ত মুখোশ পরে এবং দেশীয় অস্ত্র (হাসুয়া) নিয়ে তার বাড়িতে প্রবেশ করে| তারা বাড়ির গোয়ালঘর থেকে ৩টি গাভি গরু, ২টি বাছুর এবং ১টি ষাঁড় গরুসহ মোট ৬টি গরু চুরি করে নিয়ে যায়| ঘটনাটি এতটাই পরিকল্পিত ছিল যে, পরিবারের কেউ কিছু বুঝে ওঠার আগেই চোরেরা গরুগুলো নিয়ে পালিয়ে যায়| এতে তার প্রায় ১১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি|

রমজান হাজীর দুই ছেলে মো. আজিজুল (৪৫) ও মো. আলামিন (৩৫) জানান, এই গরুগুলোর ওপর তাদের পরিবারের একমাত্র জীবিকা নির্ভরশীল ছিল| হঠাৎ সব গরু হারিয়ে তারা সর্বশান্ত হয়ে পড়েছেন|

তারা বলেন- ‘আমরা গরু লালনপালন করেই সংসার চালাই| গরুগুলো চুরি হওয়ায় পথে বসার উপক্রম হয়েছে| দ্রুত চোরদের শনাক্ত করে গরুগুলো উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি|’

গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম বলেন- ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| চুরি হওয়া গরু উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে|’ 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

রেজিষ্ট্রেশন নং- রাজ-৪০৫

সম্পাদক ও প্রকাশকঃ

মো. আখলাকুজ্জামান

Phone:  01730-934250

Mail: dailydibaratree@gmail.com

প্রতিষ্ঠাতাঃ

মরহুম অধ্যাপক আত্হার হোসেন
(সাংবাদিক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী)

ঠিকানাঃ

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ২য় তলা, গুরুদাসপুর, নাটোর থেকে প্রকাশিত ও নাটোর প্রিন্টিং প্রেস, কানাইখালী, নাটোর থেকে মুদ্রিত। 

Dainik Dibaratree @2026. All Rights Reserved.