🔴 সর্বশেষ
Loading...
  • Home  
  • গুরুদাসপুরে বিদ্যুতায়িত দম্পতি, স্বামীর মৃত্যু
- সারাদেশ - সর্বশেষ

গুরুদাসপুরে বিদ্যুতায়িত দম্পতি, স্বামীর মৃত্যু

দিবারাত্রী ডেস্কঃ নাটোরের গুরুদাসপুরে বিদ্যুতায়িত হয়ে সমজান আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে| বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লিচু বাগানে পানির মোটরে সংযোগ দেয়ার সময় এ ঘটনা ঘটে| তিনি উপজেলার বিয়াঘাট বাবলাতলা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে| স্থানীয়রা জানান, সমজান ও তার স্ত্রী জয়গন বেগম বাড়ি থেকে তার টেনে পাশের লিচু বাগানে পানি দিতে মোটরে […]

দিবারাত্রী ডেস্কঃ নাটোরের গুরুদাসপুরে বিদ্যুতায়িত হয়ে সমজান আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে| বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লিচু বাগানে পানির মোটরে সংযোগ দেয়ার সময় এ ঘটনা ঘটে| তিনি উপজেলার বিয়াঘাট বাবলাতলা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে|

স্থানীয়রা জানান, সমজান ও তার স্ত্রী জয়গন বেগম বাড়ি থেকে তার টেনে পাশের লিচু বাগানে পানি দিতে মোটরে বিদ্যুৎ সংযোগ দেন| এসময় স্বামী-স্ত্রী দুজনই বিদ্যুৎ পৃষ্ট হন| তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সমজানের মৃত্যু হয়| তবে তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন|

কর্তব্যরত চিকিৎসক ডা. মিনহাজুল ইসলাম মিলন জানান- ‘জয়গন বেগম আশঙ্কামুক্ত রয়েছেন|’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

রেজিষ্ট্রেশন নং- রাজ-৪০৫

সম্পাদক ও প্রকাশকঃ

মো. আখলাকুজ্জামান

Phone:  01730-934250

Mail: dailydibaratree@gmail.com

প্রতিষ্ঠাতাঃ

মরহুম অধ্যাপক আত্হার হোসেন
(সাংবাদিক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী)

ঠিকানাঃ

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ২য় তলা, গুরুদাসপুর, নাটোর থেকে প্রকাশিত ও নাটোর প্রিন্টিং প্রেস, কানাইখালী, নাটোর থেকে মুদ্রিত। 

Dainik Dibaratree @2026. All Rights Reserved.