দিবারাত্রী ডেস্কঃ নাটোরের গুরুদাসপুরে জেন্ডার সহিংসতা ও জেন্ডার সমতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে|
বুধবার দুপুরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় ও নিডা সোসাইটির বাস্তবায়নে এমপাওয়ারহার প্রকল্পের আওতায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ কর্মশালা হয়|
কর্মশালায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, নারী নেত্রী রোকসানা আক্তার লিপি ও সাংবাদিক আলী আক্কাছ।

অন্যদের মধ্যে নিডা সোসাইটির উপজেলা ফ্যাসিলিটেটর আলেয়া পারভীন, মজিবুর রহমান মজুন, আরিফা খাতুন, শাহরিয়ার নাজনীন, অঞ্জলী আফসার, মিনা পারভীন, মাহফুজা পারভীন, সাব্বির আহমেদ ও শেফালী বেগম বক্তব্য রাখেন|
