🔴 সর্বশেষ
Loading...
  • Home  
  • ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা
- রাজনীতি - সর্বশেষ - সারাদেশ

ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা

অনলাইন ডেস্কঃ ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটি‌য়ে‌ছে ছাত্রদল কর্মীরা। শুক্রবার দুপুর ২টার দিকে ঝিনাইদহ শহ‌রের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ […]

অনলাইন ডেস্কঃ ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটি‌য়ে‌ছে ছাত্রদল কর্মীরা। শুক্রবার দুপুর ২টার দিকে ঝিনাইদহ শহ‌রের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসির উদ্দিন পাটোয়ারির সাথে কথা বলতে যান। কথা বলার একপর্যায়ে পেছন দিক থে‌কে ছাত্রদ‌লের ক‌তিপয় কর্মী ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় সমর্থক আহত হন। 

এই ঘটনার পর এনসিপির নেতৃবৃন্দ বিক্ষোভ মি‌ছিল শুরু ক‌রে। মি‌ছিলকারীরা এসময় স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। সেই সাথে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি জানান এ‌সি‌পি নেতারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

রেজিষ্ট্রেশন নং- রাজ-৪০৫

সম্পাদক ও প্রকাশকঃ

মো. আখলাকুজ্জামান

Phone:  01730-934250

Mail: dailydibaratree@gmail.com

প্রতিষ্ঠাতাঃ

মরহুম অধ্যাপক আত্হার হোসেন
(সাংবাদিক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী)

ঠিকানাঃ

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ২য় তলা, গুরুদাসপুর, নাটোর থেকে প্রকাশিত ও নাটোর প্রিন্টিং প্রেস, কানাইখালী, নাটোর থেকে মুদ্রিত। 

Dainik Dibaratree @2026. All Rights Reserved.