‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ বিষয়ের ওপর আলোকপাত করে নাটোরের গুরুদাসপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার বিকেলে দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা কো-অর্ডিনেটর এইচএম একরামুল হকের সভাপতিত্বে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।
পিচ ফ্যাসিলিলিটর গ্রুপ (পিএফজি), ওয়েভ ও ওয়াইপিএজি’র আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম দুদু, শাহজাহান আলী, অধ্যাপক জয়নাল আবেদীন, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক&কাছ, সাংবাদিক সাজেদুর রহমান, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক স্বমন্বয়ক মনিবুল হাসান ও শাহনাজ বেগম।
বক্তারা বলেন- ‘সর্বত্র শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংঘাত নিরসনে সবাইকে এক এবং অভিন্নভাবে কাজ করতে হবে।বিরোধ মিটিয়ে শান্তি প্রতিষ্ঠা করাই পিএফজি’র কাজ।’
