🔴 সর্বশেষ
Loading...
  • Home  
  • গুরুদাসপুরে জোহা কলেজের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
- সারাদেশ - সর্বশেষ

গুরুদাসপুরে জোহা কলেজের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দিবারাত্রী ডেস্কঃ জাকজমক আয়োজনে গুরুদাসপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে| বিশেষ সাজে সেজেছিল কলেজ প্রাঙ্গণ| বুধবার বেলা ১১টায় ওই কলেজ মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর ড. একরামুল হকের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ| শিক্ষার্থীদের উদ্দেশ্যে […]

দিবারাত্রী ডেস্কঃ জাকজমক আয়োজনে গুরুদাসপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে| বিশেষ সাজে সেজেছিল কলেজ প্রাঙ্গণ|

বুধবার বেলা ১১টায় ওই কলেজ মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর ড. একরামুল হকের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ|

শিক্ষার্থীদের উদ্দেশ্যে আব্দুল আজিজ এমপি বলেন- ‘মাদক থেকে দূরে থাকতে হবে| পড়াশোনায় এগিয়ে যেতে হবে| সুনামের সাথে কৃতকার্য হয়ে কলেজকে আরো উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করবে এটাই আশা করি|’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের প্রধান একে আজাদ, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান আবুল কালাম আজাদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান মিজানুর রহমান মইনুদ্দিন|

প্রফেসর নাজলী পারভীনের সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদল নেতা সাকিব ইসলাম, ত্বোহা রহমান, আলমাস আলী, ওমর ফারুক, আকলিমা খাতুন, রোকসানা রহমান, মো. নকিব ও ছামিউল ইসলাম বক্তব্য রাখেন| অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে সাংস্কৃতিক পরিবেশনের মাধ্যমে বিদায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

রেজিষ্ট্রেশন নং- রাজ-৪০৫

সম্পাদক ও প্রকাশকঃ

মো. আখলাকুজ্জামান

Phone:  01730-934250

Mail: dailydibaratree@gmail.com

প্রতিষ্ঠাতাঃ

মরহুম অধ্যাপক আত্হার হোসেন
(সাংবাদিক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী)

ঠিকানাঃ

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ২য় তলা, গুরুদাসপুর, নাটোর থেকে প্রকাশিত ও নাটোর প্রিন্টিং প্রেস, কানাইখালী, নাটোর থেকে মুদ্রিত। 

Dainik Dibaratree @2026. All Rights Reserved.