অনলাইন ডেস্কঃ ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটিয়েছে ছাত্রদল কর্মীরা। শুক্রবার দুপুর ২টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসির উদ্দিন পাটোয়ারির সাথে কথা বলতে যান। কথা বলার একপর্যায়ে পেছন দিক থেকে ছাত্রদলের কতিপয় কর্মী ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় সমর্থক আহত হন।
এই ঘটনার পর এনসিপির নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলকারীরা এসময় স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। সেই সাথে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি জানান এসিপি নেতারা।
