প্রতিবছর গ্রাম থেকে শহরে হাজার হাজার মানুষ প্রবেশ করছে জীবিকার সন্ধানে। এর ফলে ঢাকাসহ বিভাগীয় শহরগুলো এখন অতিমানববসতিপূর্ণ হয়ে পড়ছে। যানজট, জলাবদ্ধতা, বিদ্যুৎ ও গ্যাস সংকট—এই সমস্যাগুলো আসলে অপরিকল্পিত নগরায়নের ফসল।
আমাদের এখন পৌরসভা ও সিটি কর্পোরেশনগুলোতে মাস্টারপ্ল্যান তৈরিতে মনোযোগ দিতে হবে। শিল্পাঞ্চলগুলোকে মূল শহর থেকে দূরে স্থাপন করতে হবে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করলেই কেবল শহরমুখী মানুষের এই ভারসাম্যহীন প্রবাহ থামানো সম্ভব হবে।
