🔴 সর্বশেষ
Loading...
  • Home  
  • জ্বালানী তেলের জন্য হাহাকার, অবৈধ ভেকুর তেল আসছে কোত্থেকে?
- সারাদেশ - সর্বশেষ

জ্বালানী তেলের জন্য হাহাকার, অবৈধ ভেকুর তেল আসছে কোত্থেকে?

দিবারাত্রী ডেস্কঃ নাটোরের গুরুদাসপুরে চাহিদার অর্ধেক তেলও পাওয়া যাচ্ছেনা| ফিলিং স্টেশনের দীর্ঘলাইনে অস্বস্তিতে থাকা জনমনে ভীতি ও অতিরিক্ত তেল কেনার প্রবণতা বেড়েছে| একশ্রেণির অসাধু ব্যবসায়ীর অবৈধ মজুদ ও কালোবাজারির কারণে তেল পাচ্ছেনা সাধারণ মানুষ| পাম্পে প্রায়ই সংঘর্ষ ও মারামারি ঘটনা ঘটছে| এদিকে কৃষকদের অভিযোগ, তেল নিয়ে রাতের আঁধারে চলছে সিন্ডিকেট| তেলের অভাবে ফসলী জমিতে সেচ […]

দিবারাত্রী ডেস্কঃ নাটোরের গুরুদাসপুরে চাহিদার অর্ধেক তেলও পাওয়া যাচ্ছেনা| ফিলিং স্টেশনের দীর্ঘলাইনে অস্বস্তিতে থাকা জনমনে ভীতি ও অতিরিক্ত তেল কেনার প্রবণতা বেড়েছে| একশ্রেণির অসাধু ব্যবসায়ীর অবৈধ মজুদ ও কালোবাজারির কারণে তেল পাচ্ছেনা সাধারণ মানুষ| পাম্পে প্রায়ই সংঘর্ষ ও মারামারি ঘটনা ঘটছে|

এদিকে কৃষকদের অভিযোগ, তেল নিয়ে রাতের আঁধারে চলছে সিন্ডিকেট| তেলের অভাবে ফসলী জমিতে সেচ দিতে পারছেন না তারা| ধান মাড়াই, কাটা-ছাটাইয়ের কাজও ধীরগতিতে চলছে| ফলে প্রাকৃতিক দুর্যোগের আগে কৃষকের ফসল ঘরে তোলা কষ্টসাধ্য হয়ে পড়েছে| কৃষিজমিতে অবৈধ ভেকু দিয়ে পুকুর খননে প্রতিদিন শতশত লিটার ডিজেল ব্যয় করা হচ্ছে| অথচ ডিজেলের অভাবে কৃষি আবাদে হুমকীর সম্মুখীন হচ্ছেন খোদ কৃষকরা|

পুকুর খননকারী ভেকু সংশ্লিষ্টরা জানান,  স্বাভাবিকভাবে একটি ভেকু দিনে ১৪ থেকে ১৬ ঘন্টা খনন করতে পারে| ঘন্টায় ১০-১২ লিটার ডিজেল লাগে| সে হিসেবে এক ভেকুতেই প্রতিদিন ১৪০ থেকে ১৫০ লিটার তেল প্রয়োজন হয়|

স্থানীয় চলনবিল ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, লাইনে থাকা অসংখ্য কৃষক ও ফুয়েল কার্ডপ্রাপ্ত মোটরসাইকেল চালকরা তেল না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন| পাম্প থেকে জারকিন (ঢোপ) ভর্তি করে তেল নিয়ে পরবর্তীতে তা বেশি টাকায় বিক্রি করছে একটি চক্র|

সম্প্রতি কাঙ্খিত তেল না দিয়ে স্টেশনের মালিক কৃষকদের ওপর চড়াও হন| বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক অবোরোধকারী বাইকারদের ওপর হামলা চালায় পাম্পের লোকেরা| এতে জরুরী সেবাদানকারী যানবাহনসহ কৃষক ও সাধারণ বাইকাররা পড়েছেন মহাবিপদে|

বাইকাররা জানান- সবাই কষ্ট সহ্য করে সিরিয়ালে তেল নিচ্ছিলেন| কিন্তু নিয়ম ভেঙে জারকিনে তেল দিতে বাঁধা দিলে পাম্প মালিক তেল দেয়াই বন্ধ করে দেন| ফলে সকাল ৮টা থেকে অপেক্ষা করেও হতাশ হয়ে বাড়ি ফেরেন তারা| পরে অন্যত্র বেশি টাকায় তেল কিনতে বাধ্য হচ্ছেন|

তবে চলনবিল ফিলিং স্টেশনের মালিক খবির উদ্দিন বলেন- ‘স্টেশন ফাঁকা ও সুন্দর দেখাচ্ছে| গত ৫ দিন ধরে পাম্পে তেল নেই| ঘুরে যাচ্ছেন সবাই|’

অপরদিকে স্থানীয় ‘নজরুল এন্টারপ্রাইজ’ ও ‘হাকিম এন্ড সন্স’ এজেন্সিতে বেশিরভাগ সময় তেল সরবরাহ থাকেনা| যে পরিমাণ জ্বালানী সরবরাহ পায় তাতে কৃষকের চাহিদা মিটেনা| ফলে অতিরিক্ত টাকা দিয়েও মিলছে না ডিজেল, পেট্রোল-অকটেন|

কৃষকদের দাবি- ‘সেচ সংকটে ফসল চিটা ও ফলন কম হওয়ার সম্ভাবনা রয়েছে| তাদের ধান, পাট, গম, ভুট্টার জমিতে সেচ দেয়ার তেল পাচ্ছেন না| কিন্তু ফসলী জমিতে পুকুর খননকারী অবৈধ ভেকু মালিকরা ঠিকই তেল পাচ্ছেন| দ্রুত তেল সংকট নিরসন না হলে চাষাবাদ চরমভাবে ব্যাহত হবে|’

ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, ‘কৃষকদের ৫ লিটার করে তেল দেয়া হচ্ছে| কৃষি অফিসের প্রত্যয়ন অনুযায়ী ফুয়েল কার্ডও পাচ্ছেন তারা| পুকুর খননকারীরা কিভাবে তেল পাচ্ছেন তা জানা নেই| এ ধরণের অভিযোগ পেলে মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে|’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

রেজিষ্ট্রেশন নং- রাজ-৪০৫

সম্পাদক ও প্রকাশকঃ

মো. আখলাকুজ্জামান

Phone:  01730-934250

Mail: dailydibaratree@gmail.com

প্রতিষ্ঠাতাঃ

মরহুম অধ্যাপক আত্হার হোসেন
(সাংবাদিক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী)

ঠিকানাঃ

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ২য় তলা, গুরুদাসপুর, নাটোর থেকে প্রকাশিত ও নাটোর প্রিন্টিং প্রেস, কানাইখালী, নাটোর থেকে মুদ্রিত। 

Dainik Dibaratree @2026. All Rights Reserved.