🔴 সর্বশেষ
Loading...
  • Home  
  • অবৈধভাবে তেল বিক্রির অভিযোগ, ১২শ’ লিটার তেল জব্দ
- সারাদেশ - সর্বশেষ

অবৈধভাবে তেল বিক্রির অভিযোগ, ১২শ’ লিটার তেল জব্দ

দিবারাত্রী ডেস্কঃ জ্বালানি সংকটের মধ্যেও নাটোরের গুরুদাসপুর শহরের পাইকারী তেল বিক্রেতা ‘মেসার্স নজরুল এন্টার প্রাইজ’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধভাবে তেল বিক্রির অভিযোগ পাওয়া গেছে| প্রশাসনের অভিযানে এ তথ্য উঠে আসে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ি বাজারে অভিযান চালিয়ে মেসার্স সাগর এন্টারপ্রাইজ থেকে ১ হাজার ২০০ লিটার তেল জব্দ করে প্রশাসন| তবে গা […]

দিবারাত্রী ডেস্কঃ জ্বালানি সংকটের মধ্যেও নাটোরের গুরুদাসপুর শহরের পাইকারী তেল বিক্রেতা ‘মেসার্স নজরুল এন্টার প্রাইজ’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধভাবে তেল বিক্রির অভিযোগ পাওয়া গেছে| প্রশাসনের অভিযানে এ তথ্য উঠে আসে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ি বাজারে অভিযান চালিয়ে মেসার্স সাগর এন্টারপ্রাইজ থেকে ১ হাজার ২০০ লিটার তেল জব্দ করে প্রশাসন| তবে গা ঢাকা দেয়ায় দোকানের মালিককে গ্রেপ্তার করা যায়নি| জব্দকৃত ডিজেল ‘মেসার্স নজরুল এন্টার প্রাইজ’ থেকে অবৈধ পন্থায় কেনা হয়েছে বলে সাংবাদিকদের স্বীকারোক্তি দেন প্রোপ্রাইটার শফিকুল ইসলামের ছেলে সাগর হোসেন|

সাগর বলেন, সংকট শুরুর পর থেকেই নজরুল ইসলামের ছেলে প্রভাষক হুমায়ন কবির তপু তেল আমদানি করে তা অবৈধভাবে উচ্চমূল্যে বিক্রি করছেন| চাঁচকৈড় বাজার ও খলিফাপাড়ায় তাদের তেল বিক্রির দুটি প্রতিষ্ঠান রয়েছে| গভীর রাতে তেলের গাড়ি এনে গুরুদাসপুর ছাড়াও পাশ^বর্তী সিংড়া উপজেলার বিলদহর বাজারে তেল বিক্রি করেন তপু|

সর্বশেষ গত সপ্তাহে অন্তত ১০ হাজার লিটার তেলের একটি গাড়ি এনে সাবগাড়ির মেসার্স সাগর এন্টারপ্রাইজ ও বিলদহরের কিছু দোকানে তেল বিক্রি করা হয়| তবে বিক্রির কোনো চালান পাওয়া যায়নি|

অভিযুক্ত তপু বলেন, তেলবাহী গাড়িটি ভাড়া দেওয়া হয়েছে| গাড়িতে কারা অবৈধভাবে তেল বিক্রি করছেন তা জানেন না তিনি|

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, ‘মেসার্স নজরুল এন্টার প্রাইজ’ এর বিরুদ্ধে অবৈধভাবে তেল বিক্রির অভিযোগ পাওয়া গেছে| এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

রেজিষ্ট্রেশন নং- রাজ-৪০৫

সম্পাদক ও প্রকাশকঃ

মো. আখলাকুজ্জামান

Phone:  01730-934250

Mail: dailydibaratree@gmail.com

প্রতিষ্ঠাতাঃ

মরহুম অধ্যাপক আত্হার হোসেন
(সাংবাদিক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী)

ঠিকানাঃ

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ২য় তলা, গুরুদাসপুর, নাটোর থেকে প্রকাশিত ও নাটোর প্রিন্টিং প্রেস, কানাইখালী, নাটোর থেকে মুদ্রিত। 

Dainik Dibaratree @2026. All Rights Reserved.