🔴 সর্বশেষ
Loading...
  • Home  
  • গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান
- সারাদেশ - সর্বশেষ

গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান

দিবারাত্রী ডেস্কঃ উৎসবমুখর পরিবেশে নাটোরের গুরুদাসপুর উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আব্দুল মতিন সরকার সভাপতি ও এহসানুল হক এহসান সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান। তবে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হলেন এহসান। রোববার (৩ মে) গুরুদাসপুর মহুরী প্যান্ডেলে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় শুরু হয়ে […]

দিবারাত্রী ডেস্কঃ উৎসবমুখর পরিবেশে নাটোরের গুরুদাসপুর উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আব্দুল মতিন সরকার সভাপতি ও এহসানুল হক এহসান সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান। তবে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হলেন এহসান।

রোববার (৩ মে) গুরুদাসপুর মহুরী প্যান্ডেলে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় শুরু হয়ে বিরতিহীনভাবে নির্বাচন চলে দুপুর ২টা পর্যন্ত। ১৮৮ জন ভোটারের মধ্যে ১৮৬ ভোটার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী নির্বাচনে অংশ নেন। নির্বাচনে ১১টি পদে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলীসহ ৫ সদস্যের কমিটির নেতৃত্বে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি নিজাম উদ্দিন বাবু, সহ সম্পাদক টিপু সুলতান ও নির্বাহী সদস্য আব্দুল মজিদ, আব্দুল আজিজ, মমিনুল হক, সবিদুল ইসলাম, কামরুল ইসলাম ও মিজানুর রহমান।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। দলিল লেখক সমিতি জনগণের গুরুত্বপূর্ণ সেবা প্রদানকারী একটি সংগঠন। নির্বাচিতরা সদস্যদের উন্নয়ন, সেবা প্রদান এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করি।

নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনে করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। এসময় থানা পুলিশের সদস্যরা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপুর্নভাবে ভোট দিয়ে পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে সবাইকে উৎসাহিত করেন তাঁরা।

বিজয়ীরা জানান- সমিতির উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং সদস্যদের অধিকার সংরক্ষণে তারা কাজ চালিয়ে যাবেন। তাদের প্রতি আস্থা রাখায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন নবনির্বাচিত নেতারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

রেজিষ্ট্রেশন নং- রাজ-৪০৫

সম্পাদক ও প্রকাশকঃ

মো. আখলাকুজ্জামান

Phone:  01730-934250

Mail: dailydibaratree@gmail.com

প্রতিষ্ঠাতাঃ

মরহুম অধ্যাপক আত্হার হোসেন
(সাংবাদিক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী)

ঠিকানাঃ

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ২য় তলা, গুরুদাসপুর, নাটোর থেকে প্রকাশিত ও নাটোর প্রিন্টিং প্রেস, কানাইখালী, নাটোর থেকে মুদ্রিত। 

Dainik Dibaratree @2026. All Rights Reserved.