🔴 সর্বশেষ
Loading...
  • Home  
  • জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে
- সারাদেশ - সর্বশেষ

জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

অনলাইন ডেস্কঃ কক্সবাজারের চকরিয়ায় মর্মান্তিক এক ঘটনায় জন্মদাতা পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নিহত খলিলুর রহমান (৬৫) চকরিয়া পৌরসভার নিজপানখালী মৌলভীরকুম বাজার এলাকার বাসিন্দা। ঘটনার পর অভিযুক্ত ছেলে মোহাম্মদ মিনারকে (৩০) আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। আজ শুক্রবার (২২ মে) দুপুর আনুমানিক ২টার দিকে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে […]

অনলাইন ডেস্কঃ কক্সবাজারের চকরিয়ায় মর্মান্তিক এক ঘটনায় জন্মদাতা পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নিহত খলিলুর রহমান (৬৫) চকরিয়া পৌরসভার নিজপানখালী মৌলভীরকুম বাজার এলাকার বাসিন্দা। ঘটনার পর অভিযুক্ত ছেলে মোহাম্মদ মিনারকে (৩০) আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।

আজ শুক্রবার (২২ মে) দুপুর আনুমানিক ২টার দিকে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খলিলুর রহমান মসজিদ থেকে নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে তার ছেলে মিনার ধারালো দা নিয়ে অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি কোপে ঘটনাস্থল রক্তাক্ত হয়ে পড়ে। হামলায় নিহতের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার সময় এলাকাবাসী এগিয়ে এসে অভিযুক্ত মিনারকে আটক করে। পরে তাকে চকরিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের ছেলে ছাদেক বলেন, “আমার বাবা কোনো ঝামেলায় জড়িত ছিলেন না। নামাজ পড়ে বাড়ি ফেরার সময় ছোট ভাই মিনার তাকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

পরিবারের সদস্যরা জানান, মিনার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার আচরণে অতিষ্ঠ হয়ে পরিবার আগেও থানায় অভিযোগ দায়ের করেছিল। সেই মামলায় কিছুদিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি। এরপরই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ পরিবারের।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

রেজিষ্ট্রেশন নং- রাজ-৪০৫

সম্পাদক ও প্রকাশকঃ

মো. আখলাকুজ্জামান

Phone:  01730-934250

Mail: dailydibaratree@gmail.com

প্রতিষ্ঠাতাঃ

মরহুম অধ্যাপক আত্হার হোসেন
(সাংবাদিক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী)

ঠিকানাঃ

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ২য় তলা, গুরুদাসপুর, নাটোর থেকে প্রকাশিত ও নাটোর প্রিন্টিং প্রেস, কানাইখালী, নাটোর থেকে মুদ্রিত। 

Dainik Dibaratree @2026. All Rights Reserved.