🔴 সর্বশেষ
Loading...
  • Home  
  • গুরুদাসপুরের নাজিরপুর, মশিন্দা ও চাপিলায় উন্মুক্ত বাজেট পেশ
- সারাদেশ - সর্বশেষ

গুরুদাসপুরের নাজিরপুর, মশিন্দা ও চাপিলায় উন্মুক্ত বাজেট পেশ

দিবারাত্রী ডেস্কঃ ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর, মশিন্দা ও চাপিলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। তিনটি ইউনিয়নেই মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা ও যোগাযোগ খাতকে গুরুত্ব দিয়ে বাজেট পেশ করেন স্ব-স্ব ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা। জানা যায়, গত ২১ মে বৃহস্পতিবার সকাল ১১টায় ১নং নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীর সভাপতিত্বে পরিষদের উন্মুক্ত বাজেট সভা […]

দিবারাত্রী ডেস্কঃ ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর, মশিন্দা ও চাপিলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। তিনটি ইউনিয়নেই মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা ও যোগাযোগ খাতকে গুরুত্ব দিয়ে বাজেট পেশ করেন স্ব-স্ব ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা।

জানা যায়, গত ২১ মে বৃহস্পতিবার সকাল ১১টায় ১নং নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীর সভাপতিত্বে পরিষদের উন্মুক্ত বাজেট সভা হয়। বাজেট উপস্থাপন করেন প্রশাসনিক কর্মকর্তা মো. জালাল উদ্দিন। বাজেটে রাজস্ব ও উন্নয়ন আয় দেখানো হয়েছে ৩ কোটি ৫২ লাখ ৭৬ হাজার ১৩ টাকা, সর্বমোট ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৯২ হাজার ৯৩৭ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৮৩ হাজার ৭৬ টাকা।

একইদিন বিকেল ৩টায় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে ৬নং চাপিলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। বাজেটে রাজস্ব ও উন্নয়ন আয় দেখানো হয়েছে ৩ কোটি ৯৮ লাখ ৩৮ হাজার ৯৬৪ টাকা, মোট ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ৯৩ লাখ ৮০ হাজার ৯৬৪ টাকা এবং উদ্বৃত্ত ৫৮ হাজার টাকার বাজেট পেশ করেন প্রশাসনিক কর্মকর্তা জালাল উদ্দিন।

অপরদিকে গত ২৪ মে সকালে অনুষ্ঠিত ৪নং মশিন্দা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারী। বাজেট পেশ করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা কিশোরী মোহন পাল। বাজেটে রাজস্ব আয় দেখানো হয় ৩৫ লাখ ৭০ হাজার ২৪০ টাকা ও ব্যয় ৩২ লাখ ১৪ হাজার ৬০০ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৬৪০ টাকা। এছাড়া উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ৪ কোটি ৬৯ লাখ ২৩ হাজার ১৫৩ টাকা ও ব্যয় ৪ কোটি ৬৮ লাখ ৬৭ হাজার ৫১৩ টাকা এবং উদ্বৃত্ত ৩ লাখ টাকা দেখানো হয়েছে।

উন্মুক্ত এসব বাজেট সভায় ইউপি সদস্য, গ্রাম পুলিশ সদস্যরাসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

রেজিষ্ট্রেশন নং- রাজ-৪০৫

সম্পাদক ও প্রকাশকঃ

মো. আখলাকুজ্জামান

Phone:  01730-934250

Mail: dailydibaratree@gmail.com

প্রতিষ্ঠাতাঃ

মরহুম অধ্যাপক আত্হার হোসেন
(সাংবাদিক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী)

ঠিকানাঃ

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ২য় তলা, গুরুদাসপুর, নাটোর থেকে প্রকাশিত ও নাটোর প্রিন্টিং প্রেস, কানাইখালী, নাটোর থেকে মুদ্রিত। 

Dainik Dibaratree @2026. All Rights Reserved.