🔴 সর্বশেষ
Loading...
  • Home  
  • চলে গেলেন ‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর, শোকস্তব্ধ সাহিত্য জগৎ
- সাহিত্য

চলে গেলেন ‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর, শোকস্তব্ধ সাহিত্য জগৎ

বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, যিনি ‘শংকর’ নামেই অধিক পরিচিত, আর নেই। শুক্রবার ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই বরেণ্য লেখক। মৃত্যুর আগে কয়েকদিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার প্রয়াণে বাংলা সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। ১৯৩৩ সালে […]

বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, যিনি ‘শংকর’ নামেই অধিক পরিচিত, আর নেই। শুক্রবার ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই বরেণ্য লেখক। মৃত্যুর আগে কয়েকদিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার প্রয়াণে বাংলা সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

১৯৩৩ সালে বর্তমান বাংলাদেশের যশোরে জন্ম নেওয়া শংকর তার লেখনির মাধ্যমে কয়েক দশক ধরে বাঙালি পাঠকদের মুগ্ধ করে রেখেছিলেন। তার সৃষ্ট বিখ্যাত উপন্যাস চৌরঙ্গী বাংলা সাহিত্যের এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত। এছাড়াও ‘জন-অরণ্য’, ‘সীমাবদ্ধ’ ও ‘কত অজানারে’ তার উল্লেখযোগ্য কাজের মধ্যে অন্যতম।

তার সাহিত্যকর্ম শুধু পাঠকের মন জয় করেনি, বরং চলচ্চিত্রের পর্দাতেও দারুণ সাফল্য পেয়েছে। কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায় তার ‘সীমাবদ্ধ’ ও ‘জন অরণ্য’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন। অন্যদিকে ‘চৌরঙ্গী’ থেকেও জনপ্রিয় সিনেমা তৈরি হয়, যেখানে উত্তম কুমার অভিনীত স্যাটা বোস চরিত্রটি বিশেষভাবে প্রশংসিত হয়।

১৯৫৫ সালে প্রকাশিত তার প্রথম গ্রন্থ ‘কত অজানা রে’ তাকে অল্প বয়সেই পরিচিতি এনে দেয়। সাহিত্যজগতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বহু পুরস্কারে ভূষিত হন। ২০২১ সালে ‘একা একা একাশি’ বইয়ের জন্য তিনি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার লাভ করেন।

তার মৃত্যুর খবরে সাহিত্যপ্রেমীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করে বলেন, তার প্রয়াণে বাংলা সাহিত্য এক উজ্জ্বল নক্ষত্র হারাল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

রেজিষ্ট্রেশন নং- রাজ-৪০৫

সম্পাদকঃ

মো. আখলাকুজ্জামান

প্রতিষ্ঠাতা প্রকাশকঃ

মরহুম অধ্যাপক আত্হার হোসেন
(সাংবাদিক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী)

ঠিকানাঃ

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ২য় তলা, গুরুদাসপুর, নাটোর থেকে প্রকাশিত ও নাটোর প্রিন্টিং প্রেস, কানাইখালী, নাটোর থেকে মুদ্রিত। 

যোগাযোগঃ

🇧🇩 01730-934250

Email– dailydibaratree@gmail.com

Dainik Dibaratree @2026. All Rights Reserved.