🔴 সর্বশেষ
Loading...
  • Home  
  • প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে তদবির বাণিজ্য
- সারাদেশ - সর্বশেষ

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে তদবির বাণিজ্য

অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-১) পরিচয়ে সরকারি চাকরিতে নিয়োগ, বদলি ও তদবির বাণিজ্যের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (৪৬) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২১ মে) রাতে ঢাকার সাভারের রাঢ়ীবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার (২২ […]

অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-১) পরিচয়ে সরকারি চাকরিতে নিয়োগ, বদলি ও তদবির বাণিজ্যের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (৪৬) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২১ মে) রাতে ঢাকার সাভারের রাঢ়ীবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার (২২ মে) বিকেলে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

পুলিশ জানায়, গত ১৮ মে আব্দুল্লাহ আল মামুন তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে কল দেন। নিজেকে বর্তমান প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-১) পরিচয় দিয়ে তিনি বিভিন্ন তদবিরের চেষ্টা করেন।
বিষয়টি প্রকৃত এপিএস-১ মহোদয়ের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে ঢাকার ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

রেজিষ্ট্রেশন নং- রাজ-৪০৫

সম্পাদক ও প্রকাশকঃ

মো. আখলাকুজ্জামান

Phone:  01730-934250

Mail: dailydibaratree@gmail.com

প্রতিষ্ঠাতাঃ

মরহুম অধ্যাপক আত্হার হোসেন
(সাংবাদিক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী)

ঠিকানাঃ

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ২য় তলা, গুরুদাসপুর, নাটোর থেকে প্রকাশিত ও নাটোর প্রিন্টিং প্রেস, কানাইখালী, নাটোর থেকে মুদ্রিত। 

Dainik Dibaratree @2026. All Rights Reserved.