🔴 সর্বশেষ
Loading...
  • Home  
  • বাড়িতে বোমাতঙ্কের পর কেমন আছেন তৃষা কৃষ্ণান
- বিনোদন

বাড়িতে বোমাতঙ্কের পর কেমন আছেন তৃষা কৃষ্ণান

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন বোমা আতঙ্কের ঘটনায়। এর পাশাপাশি অভিনেতা থালাপতি বিজয়–এর সঙ্গে তার সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। গত কয়েক মাস ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন জল্পনার কারণে সংবাদের শিরোনামে রয়েছেন এই অভিনেত্রী। এর মধ্যেই তার বাড়িতে বোমা থাকার […]

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন বোমা আতঙ্কের ঘটনায়। এর পাশাপাশি অভিনেতা থালাপতি বিজয়–এর সঙ্গে তার সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

গত কয়েক মাস ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন জল্পনার কারণে সংবাদের শিরোনামে রয়েছেন এই অভিনেত্রী। এর মধ্যেই তার বাড়িতে বোমা থাকার খবর ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয়।

তবে এটি নতুন কোনো ঘটনা নয়। এর আগেও তৃষার বাড়িতে বোমা থাকার অভিযোগ উঠে ছিল, যা পরে ভুয়া বলে প্রমাণিত হয়। ২০২৫ সালের অক্টোবর মাসে চেন্নাই পুলিশ এমন একটি হুমকি বার্তা পেয়েছিল, যা তদন্তে ভিত্তিহীন বলে নিশ্চিত হয়।

সম্প্রতি তামিলনাড়ুর ডিজিপি কন্ট্রোল রুমেও একই ধরনের আরেকটি হুমকি আসে। সেখানে দাবি করা হয়, চেন্নাইয়ের আলওয়ারপেটে অবস্থিত তৃষার বাসভবন এবং বাংলাদেশ ডেপুটি কনস্যুলেটে বোমা রাখা হয়েছে।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে এসব হুমকির সত্যতা এখনো নিশ্চিত হয়নি। বিষয়টি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

রেজিষ্ট্রেশন নং- রাজ-৪০৫

সম্পাদক ও প্রকাশকঃ

মো. আখলাকুজ্জামান

Phone:  01730-934250

Mail: dailydibaratree@gmail.com

প্রতিষ্ঠাতাঃ

মরহুম অধ্যাপক আত্হার হোসেন
(সাংবাদিক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী)

ঠিকানাঃ

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ২য় তলা, গুরুদাসপুর, নাটোর থেকে প্রকাশিত ও নাটোর প্রিন্টিং প্রেস, কানাইখালী, নাটোর থেকে মুদ্রিত। 

Dainik Dibaratree @2026. All Rights Reserved.